স্টেপ ২:
এবার ফোরগ্রাউন্ড কালার কালো করে নিন। এজন্য কি-বোর্ডে D চাপলেই ফোরগ্রাউন্ড কালার কালো হয়ে যাবে। এবার লেয়ারটি কালো রং করে নিন। এটা আপনি চাইলে Atrl+Backspace চেপে করতে পারেন অথবা Fill color (G) টুল দিয়েও করতে পারেন। ফলে আপনার লেয়ারটি এমন দেখাবে।
স্টেপ ৩:
এবার কি-বোর্ডে X চেপে ফোরগ্রাউন্ড কালার সাদা করে নিন। টেক্সট টুল সিলেক্ট করুন। নতুন একটি লেয়ারে আপনার কাঙ্খিত টেক্সটি লিখুন এবং Ctrl+T চেপে ট্রান্সফরম করে টেক্সটিকে রিসাইজ করে নিন।
স্টেপ ৪:
Ctrl+J কমান্ড দিয়ে টেক্সট লেয়ারটির আরেকটি কপি তৈরী করুন। এবার কপি করা লেয়ারে ব্লেন্ডিং ইফেক্ট দিন। এজন্য আপনি লেয়ার প্যালেট এ দু’বার ক্লিক করলেই ব্লেন্ডিং অপশন আসবে। অথবা আপনি Layer-Layer style-blending option থেকেও এটা করতে পারেন। অথবা লেয়ার প্যালেটে রাইট মাউস ক্লিক করলে Blending অপশন আসবে।এবার নিচের সেটিংসগুলো দিন।
প্রথমে Gradient Overlay যোগ করুন।
এরপর Bevel & Emboss যোগ করুন।
Inner glow দিন।
স্টেপ ৫:
এবার অরিজিনাল টেক্সট লেয়ারটি সিলেক্ট করুন। এবং আগের মত ব্লেন্ডিং অপশনে গিয়ে Stroke দিন।
Stroke এর Gradient Overlay তে নিচের সেটিংসগুলো দিন।
এবারে Outer glow দিন।
ফলে আপনার ইমেজটি দেখতে এমন হবে।
এর সাথে আরো কিছু ইফেক্ট যোগ করে আপনি আপনার ইমেজটিকে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন। আমি এখানে বাড়তি ব্রাশ টুল ও লেভেল এ্যাড করেছি।
আমি চেষ্টা করেছি এমন একটা টিউটোরিয়াল দিতে যাতে একটা টিউটোরিয়াল রপ্ত করলেই ফটোশপের অনেকগুলো খুঁটিনাটি বিষয় শেখা যায়। এই টিউটোরিয়ালে মূলত: ব্লেন্ডিং অপশনের উপর জোর দেয়া হয়েছে। আশা করি এই টিউটোরিয়াল থেকে ব্লেন্ডিং অপশনের বিষয়টা সহজ হয়ে যাবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন