মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০১১

জুমোড্রাইভ দিয়ে যেকোন জায়গা থেকে আপনার ফাইল আপ্লোড এবং এক্সেস করুন

আমরা সবাই চাই আমাদের কম্পিউটারের ফাইল গুলোর রিমোট এক্সেস।ল্যাপটপ ব্যবহার করে আমরা আমাদের কম্পিউটারটিকে সব সময় সাথে সাথে নিয়ে চলতে পারি। কিন্তু যারা ডেস্কটপ ব্যবহার করেন বা কোন কারণে আপনার কম্পিউটার টিকে সাথে রাখতে পারেন না সব সময়, তাদের জন্য রিমোট এক্সেস কতটা দরকার সেটা একবার ধারণা করে নিন। যখনই আমরা আমাদের কম্পিউটারে সেভ করে রাখা কোন প্রয়োজনীয় ফাইল দেখতে চাই, গান শুনতে চাই অথবা সেভ করা কোন ভিডিও দেখতে চাই, যদি যেকোন জায়গা থেকে যখন খুশী আমাদের কম্পিউটারের ফাইল গুলোর রিমোট এক্সেস পেতে চাই, তাহলে কি করব? যদিও এমন অনেক প্রোগ্রাম আছে যেটির মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের রিমোট এক্সেস পেতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদের কম্পিউটারটিকে সবসময় ইন্টারনেট কানেকশন সমেত ওপেন করে রাখতে হবে। ZumoDrive আমাদেরকে আর চেয়ে ভালো সুবিধা দিতে পারে।

ZumoDrive হল এমন একটি সফটওয়ার এবং ওয়েব সার্ভিস যেটি আপনার কম্পিউটারের ফাইলগুলোকে ওয়েবে আপ্লোড করবে এবং একটি সুন্দর ইন্টারফেসের মাধ্যমে সেটি আবার আপনার কাছে এক্সেসিবল করে দিবে।

zumo1

ZumoDrive এর ইন্সটলার উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকের জন্য পাওয়া যায়। শুধু তাই নয়, এই সার্ভিসের স্মার্টফোন এপ্লিকেশন ও আছে আইফোন, এন্ড্রয়েড এবং পাম ট্রি র জন্য। উইন্ডোজ ইন্সটলারটির সাইজ 9MB এর মত। ইন্সটলের পর আপনাকে Zumo একাউন্ট তৈরী করার জন্য বলা হবে। আপনি সেটি সাথে সাথেই ইন্সটলের সময় ই করে ফেলতে পারবেন।

zumo2

Zumo এরপর আপনার একাউন্ট তৈরী করবে এবং সেখানে লগিন করিয়ে দেবে। এরপরে সে আপনাকে জানতে চাবে আপনি কোন ফোল্ডারে ফাইল আপ্লোড করতে চান।

zumo3

তারপর আপনি আপনার পছন্দের প্যাকেজটি নির্বাচন করবেন। ফ্রি আপনি 1GB পর্যন্ত জায়গা ব্যবহার করতে পারবেন এবং প্রতি ফোল্ডারে কত টুকু আপ্লোড করতে পারবেন সেটি ফোল্ডারের পাশেই লিখে দেয়া থাকবে।

zumo4

প্যাকেজ নির্বাচন করার পর ইন্সটলেশন প্রক্রিয়াটি সমাপ্ত হবে।

zumo5

আপনার ফাইলগুলো ব্যাকগ্রাউন্ডে আপ্লোড হতে থাকবে। এই আপ্লোড প্রক্রিয়াটি আপনি দেখতে পাবেন আপনার সিস্টেম ট্রে তে। যখন ফাইল আপ্লোড শেষ হয়ে যাবে তখন আপনি আপনার ওয়েব ব্রাউসারের মাধ্যমে Zumo ওয়েবসাইটে যেয়ে আপনার একাউন্টে লগিন করে আপনার ফাইল গুলোর এক্সেস পাবেন।

zumo6

আপনি যখন আপনার কম্পিউটারে ড্রাইভ লিস্টে যাবেন দেখবেন সেখানে ZumoDrive নামে একটা নতুন ড্রাইভ তৈরী হয়েছে। এই ড্রাইভ ওপেন করলে আপনি আপনার আপ্লোডেড ফাইলগুলো দেখতে পাবেন।

এভাবে Zumodrive আপনার কম্পিউটার সর্বক্ষণ অন না রেখেও আপনার ফাইলের রিমোট এক্সেস করতে সাহায্য করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন