অভ্রতেই ব্যবহার করুন বিজয় কি-বোর্ড লে-আউট!
অনলাইনে বাংলা ভাষার প্রসারে অমিক্রন ল্যাবের অভ্র সফটওয়ারের ভূমিকা অনেক অনেক……..। অভ্রের কল্যাণে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো মানুষ বাংলা ভাষায় অনলাইনে লেখালেখি করতে পারছে।কিন্তু বাংলা টাইপিংয়ে অনেকেই, বিশেষ করে যারা পুরনো তারা, বিজয় কি-বোর্ড লে-আউটে অভ্যস্ত। তারা অভ্র’র লে-আউটগুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারেন না সহজে। বিশেষ করে আমার মতো যাদের অফিসসহ বিভিন্ন প্রয়োজনে বিজয় ব্যবহার করতে হয়, আবার ব্লগিংয়ে অভ্র ব্যবহার করতে হয় –তাদের জন্য এ সমস্যাটা বেশি। অভ্র’র ইউনিজয় লে-আউটটা অনেকটা বিজয়ের কাছাকাছি হলেও বেশ কিছু পার্থক্য আছে। এটা দিয়ে হুবুহু বিজয় কি-বোর্ড লে-আউটের মতো কাজ করা যায়। মাত্র ১৫০ কিলোবাইটের লে-আউটটি নামিয়ে নিতে পারেন এখান থেকে http://www.mediafire.com/?14y5lby9te70ibg
ডাউনলোড করার পর লে-আউটটি কপি অথবা কাট করে এখানে পেস্ট করতে হবে- C:\Programe Files\Avro Keyboard\Keyboard Layouts
এইটুকু কাজ হয়ে গেলে অভ্র কি-বোর্ড চালু থাকলে তা বন্ধ করে পুনরায় চালু করুন। তারপর Select Keyboard layout এ গিয়ে Bijoy সিলেক্ট করুন। ব্যস আপনার কাজ শেষ! এবার অভ্রতেই এনজয় করুন বিজয় কি-বোর্ড লে-আউট!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন